দালানের বিভিন্ন নকশা

দালানের বিভিন্ন নকশা আমাদের আজকের আলোচনার বিষয়। এই পাঠটি “সিভিল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং – ১ [ Civil Engineerng Drawing – 1 ]” এর  “দালান [ ব্যবহারিক ]” অধ্যায় এর পাঠের অন্তর্ভুক্ত।

 

দালানের বিভিন্ন নকশা

 

১.৬ দালানের বিভিন্ন নকশা :

দালানের একটি পূর্ণাঙ্গ ড্রয়িং এর অর্থাৎ বিল্ডিং প্ল্যানের (Building plan) মধ্যে সাধারণত নিম্নের চিত্রগুলো থাকা প্রয়োজন হয়— 

১। সাইট প্ল্যান (Site plan) বা জমির নকশা

২। সেকশনাল প্ল্যান (Sectional plan) বা ছেদিত অবস্থায় দালানের অধোদৃশ্য

৩। সম্মুখ দৃশ্য (Front elevation )

৪। ছেদিত দৃশ্য (Sectional elevation)

৫। পার্শ্ব বা প্রান্তিক দৃশ্য ( Side or end elevation)

৬। বুনিয়াদের অধোদৃশ্য (Foundation plan)

৭। ছাদের অধোদৃশ্য (Roof plan ) 

৮। বিস্তারিত দৃশ্য (Detailing) ।

এ ছাড়াও নকশার মধ্যে প্রত্যেকটি কক্ষের মাপ, দেওয়ালের পুরুত্ব, দরজা-জানালার মাপ, বিম, পিলার, কলাম, লিন্টেল, ছাজা, মেঝে, ছাদ ইত্যাদির বিবরণ দেয়ার আবশ্যকতা থাকে। অতিরিক্ত কোনো জ্ঞাতব্য বিষয় বিস্তৃতভাবে উল্লেখ করার প্রয়োজন হলে একে স্পেসিফিকেশন (Specification) নামে এক স্বতন্ত্র তথ্য তালিকায় লিখে নকশার সাথে যুক্ত করে দেওয়ার নিয়ম ।

সাইট প্ল্যান (Site plan) ঃ এর অপর নাম লে-আউট প্ল্যান (Layout plan)। যে জমিতে দালানটি তৈরি করা হবে তার আকার ও মাপ এবং চতুঃসীমার (Boundary) ১৫ মিটারের মধ্যে অবস্থিত দালান, জমি ও রাস্তার অবস্থান এতে দেখানো হয়। জমিটির উপর দালানটি তৈরি করা হলে, চারদিকে কী পরিমাণ জমি খালি পড়ে থাকবে, উত্তর দিক কোনটি, বায়ুপ্রবাহের স্বাভাবিক গতি কোন দিকে ইত্যাদি বিষয়ের পরিচয়ও এ সাইট প্ল্যানে দেয়া হয়ে থাকে। এটা ১’ : ৫০০ স্কেলে অঙ্কন করা নিয়ম। নিম্নের চিত্রে এর একটি উদাহরণ দেয়া হলো :

 

দালানের বিভিন্ন নকশা

 

প্ল্যান (Plan) ঃ অর্থোগ্রাফিক প্রজেকশন (Orthographic projection) নীতিতে যদিও প্ল্যান শব্দ দ্বারা সাধারণভাবে অধোদৃশ্য বুঝায় তথাপি স্মরণ রাখা প্রয়োজন যে, বাড়ির প্ল্যানের ক্ষেত্রে ‘প্ল্যান’ শব্দটি দ্বারা প্রকৃতপক্ষে এ জাতীয় সাধারণ ভাবের অধোদৃশ্য বুঝায় না। এটা জানালার অর্ধ-উচ্চতায় দালানটিকে অনুভূমিকভাবে (Horizontally) ছেদন (Section) করলে, উপর হতে যে প্রকার দেখায় ঐ দৃশ্যকে প্ল্যান বলে।

 

দালানের বিভিন্ন নকশা

 

পূর্বের পৃষ্ঠার চিত্রে আইসোমেট্রিক দৃশ্যকে ছেদন করে দেখানো হল। এটাকে কেবল “প্ল্যান (Plan)” রূপে অভিহিত করা হলেও প্রকৃতপক্ষে এটা দালানের সেকশনাল প্ল্যান (Sectional plan) বা ছেদিত অবস্থায় অধোদৃশ্য। এ প্রকার দৃশ্যের মাধ্যমে বিভিন্ন কক্ষের বিন্যাস ও মাপ, দেওয়ালের পুরুত্ব মাপ এবং জানালা, দরজা, বিম (Beam), দেওয়ালে অবস্থিত তাক (Shelf) ইত্যাদির অবস্থিতির পরিচয় দেওয়া হয়। এটা ছাড়াও জানালা ও দরজার পাল্লা কোনদিকে খুলবে তাও এতে দেখিয়ে দেওয়ার নিয়ম। প্ল্যান সাধারণত। সেমি = ১ মিটার বা ১:১০০ স্কেলে অঙ্কন করা হয়ে থাকে।

সম্মুখ দৃশ্য (Front elevation) : দালানটি তৈরি হয়ে গেলে সম্মুখ হতে এটা কীরূপ দেখাবে এতে তা দেখানো হয়। এছাড়া স্থাপত্য শিল্প (Architecture) কী প্রকার, দরজা, জানালা ইত্যাদি কোথায় কী প্রকারে অবস্থিত থাকবে তাও এটা হতে জানা যায় । কিন্তু এতে দালানের ভিতরের কোনো পরিচয় পাওয়া সম্ভব হয় না। প্ল্যানের ন্যায় এ দৃশ্যকে ১:১০০ স্কেলে অন্তন করা হয়ে থাকে।

ছেদিত দৃশ্য (Sectional Elevation) : দালানের ভিতরের বিভিন্ন পরিচয় জানার জন্য দালানটিকে এক উল্লম্ব তল (Vertical plane) দ্বারা পূর্ণ বা অর্ধভাবে ছেদন করে দৃশ্য নেওয়া হয়ে থাকে। এ ক্ষেত্রে পূর্ণভাবে ছেদিত দৃশ্যকে “সেকশনাল ফ্রন্ট এলিভেশন” (Sectional front elevation) এবং অর্ধভাবে ছেদিত দৃশ্যকে হাফ সেকশনাল ফ্রন্ট এলিভেশন (Half sectional front elevation) বলে। এ ছেদ দৃশ্য নেওয়ার জন্য ছেদ তল (Cutting plane) কে সকল সময় একটিমাত্র সরলরেখা সূত্রে নিতে হবে এমন কোনো নিয়ম নেই। দালানের গুরুত্বপূর্ণ অংশকে বিশদভাবে বুঝাবার জন্য এ ছেদ তলকে এক সমকোণে আঁকাবাঁকা রেখা সূত্রেও (Staggered at right angles) নেওয়া যেতে পারে।

 

দালানের বিভিন্ন নকশা

 

ছেদিত অবস্থায় গৃহীত সম্মুখ দৃশ্যে দরজা ও জানালা, দেওয়াল হতে দূরত্ব, মেঝে ও ছাদের বিবরণ, প্রিন্থ ও বুনিয়াদের গঠন এবং উচ্চতা, ড্যাম্প প্রুফ কোর্স ইত্যাদির পরিচয় দেওয়া হয়। প্ল্যানের ন্যায় এ দৃশ্যও ১ সেমি = ১ মিটার বা ১ : ১০০ স্কেলে অঙ্কন করা হয়ে থাকে।

 

দালানের বিভিন্ন নকশা

 

সাইড এলিভেশন (Side elevation) ঃ এর অপর নাম ‘এন্ড এলিভেশন’ (End Elevation) বা ‘এন্ড ভিউ’ (End View)। দালানের পার্শ্ব বা প্রান্ত কী প্রকার গঠনের তার পরিচয় নেওয়ার জন্য বাম বা ডান পার্শ্ব হতে দালানটির প্রতি দৃষ্টিপাত করে এ দৃশ্য সাধারণভাবে বা ছেদন করে নেওয়া হয়। ফাউন্ডেশন প্ল্যান (Foundation) ও দালানের বুনিয়াদ তৈরি করার জন্য জমিতে কত প্রশস্ত, কত দীর্ঘ এবং কত গভীর করে খাদ (Trench) খনন করা প্রয়োজন, এর বিবরণ এতে দেয়া হয়।

রুফ প্ল্যান (Roof plan) ঃ প্যারাপেটের অবস্থানে, ছাদের ঢাল ও নর্দমার মুখ (Drain point) ইত্যাদির নির্দেশ এতে দেওয়া হয়। সাধারণত ১:১০০ স্কেলে এ রুফ প্ল্যান অংকন করা হয়। সিঁড়িঘর বা চিলেকোঠাও এ রুফ প্ল্যানে স্পষ্টভাবে দেখানো থাকে। কক্ষ বা ঘর (Room) ঃ প্রয়োজন, রুচি ও আর্থিক সামর্থ্য অনুসারে কক্ষের সংখ্যা, শ্রেণি এবং আয়তন স্থির করা হয়ে থাকে। বর্তমানে অনেকে প্রত্যেকটি শয়নকক্ষের সাথে টয়লেট সংযুক্ত রাখে। কিন্তু সাধারণ মধ্যবিত্তের বাড়িতে প্রায়ই বাথরুম ও পায়খানাকে একপার্শ্বে রাখা হয়। দালানের সম্মুখভাগে ড্রয়িং রুম এবং সিঁড়িঘর থাকা বাঞ্ছনীয়। রান্নাঘর, বাথরুম, পায়খানা দালানের পশ্চাৎদিকে হওয়া সঙ্গত। সাধারণ দালানে যে সকল কক্ষ থাকে এবং তাদের আয়তন নিম্নরূপ হয়ে থাকে ঃ

শয়নকক্ষ (Bedroom) – ১২ হতে ১৬ বর্গমিটার বৈঠকখানা (Drawing room) – ১২ হতে ১৪ বর্গমিটার

খাবার ঘর (Dining room) – ৯ হতে ১২ বর্গমিটার

রান্নাঘর (Kitchen ) – ৫ হতে ৮ বর্গমিটার

ভাণ্ডার (Store)- ৪ হতে ৬ বর্গমিটার

বাথরুম (Bathroom) – ২.৫ হতে ৫ বর্গমিটার পায়খানা (Lavatory or W. C) – ১.২ হতে ২ বর্গমিটার

শয়নকক্ষ দালানের দক্ষিণ-পূর্ব কোণে থাকাই বাঞ্ছনীয়। অসুবিধা হলে অন্তত কক্ষের দক্ষিণ ও উত্তর দিকে মুখোমুখিভাবে জানালা রাখার ব্যবস্থা করা উচিত। কক্ষের আয়তন প্রয়োজন অনুসারে যত কমই করা হউক না কেন, এর ক্ষেত্রফল অন্তত ৪ বর্গমিটার না হলে এটা ব্যবহারের অযোগ্য হয়।

 

কক্ষের উচ্চতা (Room height) : কক্ষের মেঝে হতে বিমের তলদেশ পর্যন্ত লম্ব দূরত্বই কক্ষের উচ্চতা। বিম না থাকলে সিলিং বা ছাদের তলদেশ পর্যন্ত এ উচ্চতা ৩ মিটার রাখার নিয়ম ।

একতলা দালান (Single storeyed building) :

ইটের সোলিং (rick flat soling) – ৭.৫ সেমি

কংক্রিটের পুরুত্ব (Thickness of concrete)- লাইম কংক্রিট ২২.৫ সেমি হতে ৩০ সেমি সিমেন্ট কংক্রিট- ১৫ সেমি হতে ২২.৫ সেমি

বুনিয়াদের গভীরতা (Depth foundation ) – ০.৭৫ সেমি হতে ১.০৫ মিটার

বুনিয়াদের বিস্তার (Width of foundation) – ০.৭৫ মিটার হতে ০.৯০ মিটার

প্লিন্থ দেওয়ালের পুরুত্ব (Thickness of plinth wall) – ৩৭.৫ সেমি- ভূমিতল হতে প্রিন্থের উচ্চতা (Height of plinth from GL ) – ৪৫ সেমি বা ৬০ সেমি সুপারস্ট্রাকচার দেওয়ালের পুরুত্ব (Thickness of superstructure wall) – ২৫ সেমি

ড্যাম্প প্রুফ কোর্স (Damp-proof course DPC)—– ২.৫ সেমি পুরু লিন্টেল (Lintel)- ১৫ সেমি পুরু RCC (1:2:4)

সানশেড (Sunshade ) – ৪৫ সেমি থেকে ৬০ সেমি বৰ্ধিত

কার্নিশ (Cornice) – ৪৫ সেমি

ছাদ (Roof) – ১০ সেমি RCC

জলছাদ (Lime terracing) – ৭.৫ থেকে ১০ সেমি

প্যারাপেটের পুরুত্ব- ২৫ সেমি বা ১২.৫ সেমি মেঝে (Flooring)—৭.৫ সেমি সোলিং এর উপর ৭.৫ সেমি বা ১০ সেমি পুরু লাইম কংক্রিট বা সিমেন্ট কংক্রিট

কক্ষের উচ্চতা (Height of room) – ৩ মিটার থেকে ৩.৩০ মিটার জানালার সিল (Sill)- মেঝে হতে ৫২.৫ সেমি হতে ৭৫ সেমি

জানালার মাপ – ১.০০ x ১.৩৫ মিটার বা ১.০০ x ১.৫০ মিটার দরজার মাপ- ১.০০ x ১.৯৫ মিটার বা ১.২০ × ২.১০ মিটার

দোতলা (Two storeyed) দালান সম্পর্কে বুনিয়াদের গভীরতা- ৯০ সেমি থেকে ১২০ সেমি

বুনিয়াদের বিস্তার- ৯০ সেমি থেকে ১০৫ সেমি

প্লিন্থ দেওয়ালের পুরুত্ব- ৩৭.৫ সেমি

একগুলা দেওয়ালের পুরুত্ব- ২৫ সেমি

দোতলা দেওয়ালের পুরুত্ব- ২৫ সেমি

কক্ষের উচ্চতা-৩৩০ সেমি

পিছ দেওয়ালের উচ্চতা- ৪৫ সেমি অথবা ৬০ সেমি

সিঁড়ির ল্যান্ডিং এর প্রস্থ ন্যূনতম ৯০ সেমি

ধাপের দৈর্ঘ্য ন্যূনতম ৯০ সেমি

টেড-২৫ সেমি

রাইজার- ১৫ ফেমি

রেলিং-৭.৫ সেমি পুরু RCC এবং উচ্চতা ৯০ সেমি

অন্যান্য মাপ একতলা দালানের অনুরূপ ।

আবাসিক দালানের বিভিন্ন প্রকার কক্ষের মাপ নিম্নরূপ ঃ

 

দালানের বিভিন্ন নকশা

মন্তব্য করুন